৭ দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব এক সপ্তাহব্যাপী সফরে পাকিস্তান যাচ্ছেন। তিনি আগামী রোববার (১৫ জুন) ঢাকা ত্যাগ করবেন এবং  শনিবার (২১ জুন) দেশে ফিরবেন।..
Eidok-এ শেয়ার
৭ দিনের সফরে পাকিস্তান যাচ্ছেন রাবি উপাচার্য
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব এক সপ্তাহব্যাপী সফরে পাকিস্তান যাচ্ছেন। তিনি আগামী রোববার (১৫ জুন) ঢাকা ত্যাগ করবেন এবং  শনিবার (২১ জুন) দেশে ফিরবেন।

আজ বৃহস্পতিবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক, অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার।

সফরকালীন সময়ে তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহযোগী সংস্থা COMSTECH আয়োজিত 'Special Rectors Meeting for Bangladesh' শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এছাড়া তিনি লাহোর, ইসলামাবাদ ও মারি শহরের কয়েকটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন ও সেসব প্রতিষ্ঠানের সাথে অ্যাকাডেমিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ছাড়াও ‘How to Improve University Rankings’ ও ‘Creating Innovation Ecosystem in Institutions of Higher Learning’ শীর্ষক দু’টি প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন। 

উল্লেখ্য, রাবি উপাচার্য ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সংস্থার (COMSTEC) আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন। 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আন্তর্জাতিক জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 53 ভিউ সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ আন্তর্জাতিক সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 47 ভিউ ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা আন্তর্জাতিক ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 44 ভিউ সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ আন্তর্জাতিক সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 83 ভিউ কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন আন্তর্জাতিক কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন 79 ভিউ ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা আন্তর্জাতিক ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা 83 ভিউ কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা আন্তর্জাতিক কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা 108 ভিউ