সরিষাবাড়ীতে রাস্তার কাজের সময় পাওয়া মুক্তিযুদ্ধকালীন ৩ হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয়

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা এলাকায় রাস্তার নির্মাণকাজের সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া তিনটি হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

জানা গেছে..
Dela på Eidok
সরিষাবাড়ীতে রাস্তার কাজের সময় পাওয়া মুক্তিযুদ্ধকালীন ৩ হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয়
Foto: arkiv

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা এলাকায় রাস্তার নির্মাণকাজের সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া তিনটি হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

জানা গেছে, সোমবার (৯ জুন) বিকেলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের পতিত জমিতে রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় গ্রেনেডগুলো দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

পুলিশ ঘটনাটি সরিষাবাড়ীর তারাকান্দি আর্মি ক্যাম্পকে অবহিত করলে ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল মঙ্গলবার (১০ জুন) ঘটনাস্থলে আসে। মেজর মারুফের নেতৃত্বে দশ সদস্যের এই বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রেনেড তিনটি বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেডগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময়কার হতে পারে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, উদ্ধার হওয়া তিনটি হ্যান্ড গ্রেনেড মঙ্গলবার দুপুরে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। স্থানীয়দের আতঙ্ক কাটাতে সেনাবাহিনীর তৎপরতা ছিল প্রশংসনীয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Övrig নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Övrig নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Övrig সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Övrig সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Övrig শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Övrig গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Övrig ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views