খুলনা

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ শিশুসহ নিহত ২, আহত ৪

খুলনার দারোগার ভিটা এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন।..
Partager sur Eidok
খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ শিশুসহ নিহত ২, আহত ৪
Photo : collectée

খুলনার দারোগার ভিটা এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৯ জুন) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লবনচড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি ইজিবাইকে করে কয়েকজন যাত্রী বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় বাগেরহাট থেকে খুলনার দিকে আসা একটি ট্রাকের সঙ্গে দারোগার ভিটা এলাকায় ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।


দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকচালক রফিকুল ইসলাম (৫৬) এবং ১২ বছর বয়সী যাত্রী তানজীম। নিহত তানজীমের বাড়ি চাঁদপুর জেলায়।
আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ট্রাকটি দ্রুত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
দারোগার ভিটা এলাকায় এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে। অনেকেই নিরাপদ সড়কের দাবি জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Nouvelles du district আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 17 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Nouvelles du district বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Nouvelles du district বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 82 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Nouvelles du district ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Nouvelles du district জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 35 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Nouvelles du district ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Nouvelles du district কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views