#art

“art" – כל החדשות, הסרטונים וה-Shorts של Eye News BD בנושא זה במקום אחד, החדשים ביותר קודם.

חדשות

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছেন টিউলিপ সিদ্দিক

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের কথা ভাবছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। রাজনৈতিক বিদ্বেষমূলক মামলার শিকার হয়েছেন দাবি করে আইনি পদক্ষেপে য…

১৯/১১/২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন মাইলফলক হিসেবে গুগলের 'জেমিনি ৪ নিওন' উন্মোচন

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও বৈজ্ঞানিক গবেষণায় গতি আনতে নতুন এআই মডেল ‘জেমিনি ৪ নিওন’ আনল গুগল। কী আছে এর বিশেষ ফিচারে? জানতে পড়ুন বিস্তারিত।..

১৯/১১/২০২৬

পালমেইরাসের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ক্রুজেইরো

ব্রাজিলিয়ান সিরি আ-তে শিরোপা ও কোপা লিবার্তোরেসের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ক্রুজেইরো ও পালমেইরাস। পর্তুগাল কোচদের এই হাইভোল্টেজ ম্যাচে কার কৌশল হবে জয়…

১৯/১১/২০২৬

শাওমির হাইপারওএস ৪: জেনে নিন অব্যবহৃত ১০টি চমৎকার ও গোপন ফিচার

শাওমির হাইপারওএস ৪ আপডেট পেলেও অনেকেই এর ভেতরের সেরা জাদুকরি ফিচারগুলো সম্পর্কে জানেন না। জেনে নিন দৈনন্দিন কাজ সহজ করা ১০টি গোপন সুবিধা।..

১৮/১১/২০২৬

গুগলের জাস্টিস ডিপার্টমেন্ট অ্যান্টিট্রাস্ট মামলায় ঐতিহাসিক শুনানি শুরু

গুগলের একচেটিয়া আধিপত্য নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ঐতিহাসিক মামলার শুনানি শুরু হয়েছে। টেক জায়ান্টটির ভাগ্য নির্ধারণে এই আইনি লড়াই কতটা প্…

১৮/১১/২০২৬

টুঙ্গিপাড়ায় ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগদান করানোর অভিযোগ তুলে বাবা-ছেলের পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভয়ভীতি ও হয়রানির শিকার হয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন দাবি করে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেছেন এক বাবা ও তাঁর ছেলে।..

১৮/১১/২০২৬

হোবার্টে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

অ্যাডিলেডে বড় জয় পেয়ে সিরিজে সমতা এনেছে ইংল্যান্ড। এবার হোবার্টে সিরিজ জয়ের রোমাঞ্চকর লড়াইয়ে মিচেল মার্শের দলের মুখোমুখি হ্যারি ব্রুকের ইংল্যান্ড।..

১৮/১১/২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

হোবার্টের বেলেরিভ ওভালে রোমাঞ্চকর তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। ক্যামেরন গ্রিনের চোটে উত্তাল ম্যাচের সবশেষ আ…

১৮/১১/২০২৬

টুইচের বার্ষিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে স্ট্রিমারদের অসন্তোষ

টুইচের বার্ষিক সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মুখ খুললেন স্ট্রিমাররা। আমাজনের এআই মডেল প্রশিক্ষণ নীতি নিয়ে সম্মেলনে কেন তৈরি হলো তীব্র …

১৮/১১/২০২৬

বেন ডাকেটের দারুণ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ লড়াই ইংল্যান্ডের

হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। দলীয় বিপর্যয় সামলে চমৎকার ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহের দিকে …

১৮/১১/২০২৬

এল সালভাদরের দাপুটে জয়, গোল্ড কাপে স্থান নিশ্চিত

কনকাকাফ নেশন্স লিগে সেন্ট মার্টিনকে ৩-১ গোলে হারিয়ে ২০২৭ গোল্ড কাপের প্রাথমিক পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে এল সালভাদর। ব্রায়ান গিলের জোড়া গোলে…

১৮/১১/২০২৬

কসোভোর বিপক্ষে জয়ই আয়ারল্যান্ড কোচের কঠিন বছরকে বদলে দিতে পারে

কসোভোর বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে বড় ধাক্কা খেয়েছে আয়ারল্যান্ড। তবে আজকের ম্যাচে জয় পেলেই সব সমালোচনার জবাব দিয়ে সফলভাবে বছর শেষ করতে পারবেন কো…

১৭/১১/২০২৬
Nazmul hauqe Emu
26 Views · ago 1 year

ডিপোজিট আর উইথড্র’র দুনিয়া”: অনলাইন জুয়ায় আসক্ত বাংলাদেশের এক বিপন্ন সমাজ।

বাংলাদেশ আজ এক নীরব বিপ্লবের কবলে—তবে এটি প্রযুক্তির নয়, নৈতিকতার। শহর থেকে গ্রাম, থানা থেকে ইউনিয়ন, শিশু থেকে বৃদ্ধ—দেশের সব স্তরের মানুষ এখন এক সর্বনাশা নেশার দিকে ছুটছে। নাম তার অনলাইন ক্যাসিনো জুয়া।
সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুরসহ দেশের শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক, ব্যবসায়ী, বেকার তরুণ, এমনকি শিক্ষার্থীরা পর্যন্ত এখন মোবাইল স্ক্রিনে ‘উইথড্র-ডিপোজিট’ খেলার ভয়ঙ্কর ফাঁদে বন্দী।

আসক্তি নয়, এটি এক মানসিক দাসত্ব লোকজন দিনের বেশিরভাগ সময়ই কাটাচ্ছে “উইথড্র হইল?” কিংবা “ডিপোজিট দিলাম, আর কত?” প্রশ্নে।
পূর্বে তারা যাদের সঙ্গে সমাজ গড়ে তুলেছিল—ভিক্ষুক, অসহায়, দরিদ্র, প্রতিবেশী—আজ তারা কারো চোখেই মানবিকতা দাবি করার মত অবস্থানে নেই।
গাজীপুরের এক রিকশাচালক বলেন “গত সপ্তাহে পাঁচ হাজার টাকা হেরে রাইতে ঘুম হয় নাই। কিন্তু পথের ভিক্ষুক বেটারে দশ টাকা দিতে মন চায় না—কারণ মনে হয় ওতে তো লাভ নাই!”

💸 লক্ষ লক্ষ টাকা হারিয়ে যাচ্ছে, তবু থামছে না কেউ
অনলাইন জুয়া অ্যাপ ও ওয়েবসাইটগুলো “বোনাস”, “ফ্রি স্পিন”, “রেফারেল কমিশন”—এই প্রলোভনের ফাঁদে ফেলে মানুষকে বারবার টানছে।
তরুণরা চাকরির টাকা, বোনাস, এমনকি ধার-দেনাও ঢালছে এই ডিজিটাল জুয়ার আসরে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন বাংলাদেশের ভেতরে কোটি কোটি টাকা এই অবৈধ জুয়া সাইটে খরচ হচ্ছে, যার বড় অংশই বিদেশে পাচার হচ্ছে।

মানসিকতা: ‘লোভে পাপ, পাপে শাস্তি’ এখন বাস্তব ছবি
বাংলাদেশের মানুষের অনলাইন আচরণে নৈতিকতা যেন বিলুপ্ত। কেউ একজন রাস্তায় পড়ে থাকলে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু জুয়া অ্যাপে ৫০০ টাকা হারালেও সেটা “কমন ঘটনা” বলে মানছে।
সামাজিক আচরণ বিশেষজ্ঞ ড. নাজমুল হক বলেন:
“এই জাতীয় আসক্তি এক ধরনের ডিজিটাল মানসিক ব্যাধি। মানুষ তার অনুভূতি, মূল্যবোধ ও দায়িত্ববোধ সবকিছুই মোবাইল স্ক্রিনে বিসর্জন দিচ্ছে।”
অপরাধ, আ ত্ম হ ত্যা ও সামাজিক ভাঙনের ঝুঁকি

অনলাইন জুয়ার কারণে পরিবারে দ্বন্দ্ব ও ডিভোর্স বাড়ছে। কিশোর অপরাধী তৈরি হচ্ছে আ ত্ম হ ত্যা র ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক দুর্বলতা দিনদিন বাড়ছে কেন কার্যকর নিয়ন্ত্রণ নেই?
যদিও অনলাইন জুয়া বাংলাদেশে অবৈধ ও দণ্ডনীয় অপরাধ, তবু নির্লিপ্ত প্রশাসন ও দুর্বল সাইবার নজরদারির কারণে জুয়া অ্যাপগুলো অনায়াসে চলছে।
অবৈধ মোবাইল লেনদেন ও এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন পরিচালিত হচ্ছে।

সমাধান কী? সাইবার ও মোবাইল লেনদেনের উপর কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ। অনলাইন গেম্বলিং ও বেটিং অ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ। স্কুল-কলেজ থেকে সচেতনতা শিক্ষা শুরু, সামাজিক আন্দোলন ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে প্রচারণা। ফেসবুক, টিকটক ও ইউটিউবে জুয়া প্রচার নিষিদ্ধ করে আইনি ব্যবস্থা। এখনও সময় আছে—ফিরে আসুন একটি জাতি যখন লোভকে জীবনের চালিকা শক্তি করে ফেলে, তখন ধ্বংস অনিবার্য।
বাংলাদেশের সামনে এখন দুটো পথ—নৈতিকতা ও মূল্যবোধে ফিরে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা, অথবা প্রযুক্তির নামে পাপের খেলায় হারিয়ে যাওয়া।
এই সিদ্ধান্ত এখন আমাদের সবার কারো একার উপর দোষ ফেলে লাভ নেই পুরো সিস্টেমটাই অফ করে দেওয়া উচিত।“আপনার এলাকায় এমন কতজন অনলাইন জুয়া খেলে জানেন?”
“জুয়ার টাকা দিয়ে কি কেউ খুশি হতে পারে?”
“জুয়া বন্ধ করতে আপনি কী করবেন?”
#জুয়া_নির্বন্ধন_করো #stoponlinecasino

#ডিপোজিট_আর_উইথড্র_নয় #onlineaddictionkills

#সামাজিক_বিপর্যয় @highlight

#followers #viralpost2025シ #reelsviralシ #viralpost2025 #reelschallenge #ad #adventure #adsonreels #art #artist