রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
ছবি: সংগৃহীত
****

ঠাকুরগাঁও, সংবাদদাতা ।। প্রতিবছরের ন্যায়, এ বছরও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাউতনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এনজিও বি-এইডের এমপাওয়ার হার প্রকল্পের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কমিউনিটির সুবিধাবঞ্চিত নারী ও কিশোরী এবং বিদ্যালয়ের মেয়েশিশুরা অংশ নেয়। এসময় হোসেনগাঁও ইউনিয়নের মহিলা ইউপি সদস্য পেয়ারা বেগম, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তার প্রতিনিধি গোলাম রাব্বানী, এমপাওয়ার হার প্রকল্পের ব্যবস্থাপক নরেন্দ্রনাথ নাথ বর্মণ ও উপদেষ্টা মার্টিন বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও অনুষ্ঠান পরিচালনা করেন মান্না পিরেগু, জেন্ডার সুপারভাইজার।
বক্তারা বলেন, মেয়েশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, আইনি সহায়তা, ন্যায়বিচার ও সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করা জরুরি। দিবসটির মূল লক্ষ্য এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator