বিপ্লবপূর্ব চীনের চিং রাজবংশের শেষ রাজা আইসিন-গিয়োরো পু ঈ-এর জীবন রাজনৈতিক 'রিকনসিলিয়েশন' বা সমঝোতার এক অনন্য দৃষ্টান্ত মাত্র তিন বছর বয়সে রাজসিংহাসনে বসা পু ঈ পরবর্তীতে যৌবনে চীনের কমিউনিস্টদের বিরুদ্ধে গিয়ে জাপানিদের সহায়তায় ১৯৩৪ সালে মাঞ্চুকুয়ো রাষ্ট্রের সম্রাট হন ১৯৪৯ সালের চীনা বিপ্লবের পর যুদ্ধাপরাধী হিসেবে ১০ বছর কারাভোগের মাধ্যমে তাঁর আদর্শিক আত্ম-সংস্কার ঘটে ষাটের দশকে মাওলানা ভাসানী চীন ভ্রমণকালে তাঁর 'মাও সে তুং এর দেশে' গ্রন্থে পু ঈ-এর সঙ্গে চার ঘণ্টার আলাপের কথা উল্লেখ করেন দীর্ঘ অনুশোচনা ও ভুল শোধরানোর প্রক্রিয়া শেষে পু ঈ সমাজতান্ত্রিক চীনের উন্নয়নে আত্মনিয়োগ করেন এবং নিজের সাবেক বাসভবন ‘ফরবিডেন সিটিতে’ টিকিট কেটে ঘুরে দেখার মতো অনন্য পরিবর্তনের নজির স্থাপন করেন
চীনের এই ঐতিহাসিক উদাহরণের বিপরীত চিত্র দেখা যাচ্ছে জুলাই-পরবর্তী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও বর্তমানে দেশে রাজনৈতিক সমঝোতা বা রিকনসিলিয়েশন নিয়ে তীব্র বিতর্ক চলছে এক পক্ষ যখন সমঝোতার পক্ষে যুক্তি দিচ্ছে, তখন অসংখ্য শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে অন্য একটি পক্ষ এর তীব্র বিরোধিতা করছে অন্যদিকে, যে আওয়ামী লীগের ভূমিকাকে কেন্দ্র করে এই সমঝোতার আলাপ চলমান, তারা নিজেদের অপরাধের ক্ষেত্রে এক ধরনের অসংকোচ অস্বীকৃতি বা 'ডিনায়াল'-এর মধ্য দিয়ে যাচ্ছে গত ৫ আগস্ট ভারতের দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির অবস্থান থেকে স্পষ্ট হয়েছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনায় তাদের মধ্যে অনুশোচনা করার মতো কোনো মানসিকতা তৈরি হয়নি
বাংলাদেশের ক্ষমতা ও রাজনৈতিক পটপরিবর্তনের ধরন বিশ্বের অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ আলাদা ফলে বৈশ্বিক সমঝোতার উদাহরণগুলো আমাদের দেশে কতটা কার্যকর হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না যদিও বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মতো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে রিকনসিলিয়েশনের কিছু প্রতিশ্রুতি দেখা গেছে, তবে এটি বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা বা কৌশল তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি তা ছাড়া পূর্বে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের শতভাগ বাস্তবায়নের কোনো ইতিহাস বা দৃষ্টান্তও দেশের রাজনীতিতে দেখা যায়নি
বর্তমানে একটি চরম বিভাজিত সময়ে জাতীয় ঐক্যের স্পষ্ট অভাব রয়েছে এমন পরিস্থিতিতে বিএনপি সরকারের পক্ষেও এ বিষয়ে একটি সুনির্দিষ্ট ও সাহসী অবস্থান নেওয়া রাজনৈতিকভাবে বেশ কঠিন এক চ্যালেঞ্জ অপরাধ স্বীকার না করার রাজনীতি এবং ক্ষতিগ্রস্তদের বিচারের দাবির মাঝে দাঁড়িয়ে বাংলাদেশে রিকনসিলিয়েশনের এই আলাপ কীভাবে বাস্তবায়িত হবে, তা এখনও অনিশ্চিত এবং অত্যন্ত জটিল একটি বিষয় হিসেবে রয়ে গেছে