ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন..
ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন..
ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন..

 

সিপন'রানা(নাগরপুর)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার আলোকে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এর অংশ হিসেবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়োগ পরীক্ষা ও চূড়ান্ত ফলাফল সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা দিয়েছেন। এ প্রক্রিয়ায় বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো হস্তক্ষেপ ছিল না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার যখন নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে, তখন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। জনগণকে এসব গুজবে কান না দিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

লিখিত বক্তব্যে আবু বকর নামে কৃষক সমিতির এক নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগ করা হয়।

তিনি দাবি করেন, গত রোববার (৯ আগস্ট) আবু বকর ফেসবুক লাইভে এসে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন।

পরে ওইদিন দুপুরে তার অনুসারীদের নিয়ে নাগরপুর সরকারি কলেজ ক্যাম্পাসের কাঠবাগান এলাকায় জড়ো হন। সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় কলেজ ছাত্রদলের আহ্বায়কসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির, যুগ্ম আহ্বায়ক পলাশ মিয়া, মোস্তাকিম মিয়া, রাসেল রহমান হৃদয়, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. ফাহাদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সৈয়দ রাহাতসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator