বগুড়ায় মেয়েকে ধর্ষণ: বাবার মৃত্যুদণ্ড | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় মেয়েকে ধর্ষণ: বাবার মৃত্যুদণ্ড

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় মেয়েকে ধর্ষণ: বাবার মৃত্যুদণ্ড
বগুড়ায় মেয়েকে ধর্ষণ: বাবার মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।..

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ মেয়েকে ধর্ষণ করেন খালেক। পরে বিষয়টি প্রকাশ করলে মেয়েকে হত্যার হুমকি দেন তিনি। ঘটনার পর মামলা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator