বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা শারমিন।
এ বছর আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”। ইংরেজিতে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “The Age of Longevity: Rethinking Systems for Longer Lives”।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তাদের মর্যাদা, অধিকার, সুস্থতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
এছাড়াও বক্তারা প্রবীণদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি আতাউল হোসেন চৌধুরী এবং সাবেক মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার আব্দুর রউফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ।