সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা 'রিয়াদ এয়ার' ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি দৈনিক ফ্লাইট সেবা চালু করেছে গত শুক্রবার রিয়াদ থেকে যাত্রা শুরু করে এয়ারলাইন্সটির উদ্বোধনী ফ্লাইটটি শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই উদ্বোধনী ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন বাজারে আনুষ্ঠানিকভাবে নিজেদের যাত্রা শুরু করল বিমান সংস্থাটি
সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১০ জুন বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর ঢাকা হলো রিয়াদ এয়ারের নবম পরিচালন গন্তব্য ঢাকা-রিয়াদ রুটে দৈনিক এই ফ্লাইটগুলো পরিচালনা করা হবে অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য উড়োজাহাজটিতে বিজনেস এলিট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি—এই চারটি পৃথক ক্যাবিন সুবিধা রাখা হয়েছে
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম অভিবাসন, পর্যটন এবং হজ ও ওমরাহ কেন্দ্রিক ধর্মীয় ভ্রমণের ব্যাপক চাহিদা রয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্য সূত্র ধরে রিয়াদ এয়ার জানায়, ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মধ্যপ্রাচ্যগামী আকাশপথের নবম বৃহত্তম যাত্রী বাজার ছিল 'বাংলাদেশ-সৌদি আরব' রুট এই বিশাল চাহিদাকে লক্ষ্য করেই মূলত দুই দেশের বাণিজ্যিক কেন্দ্রকে সরাসরি যুক্ত করা হয়েছে
নতুন এই সরাসরি ফ্লাইট সেবার ফলে বাংলাদেশি যাত্রীরা ব্যবসা, পর্যটন কিংবা ওমরাহ ও হজের জন্য সহজে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন একই সঙ্গে ঢাকা থেকে রিয়াদ হয়ে জেদ্দাসহ রিয়াদ এয়ারের ক্রমবর্ধমান আন্তর্জাতিক নেটওয়ার্কের অন্যান্য গন্তব্যেও যাতায়াত করা যাবে বিমানটিতে যাত্রীদের জন্য অনবোর্ড ওয়াই-ফাই ও ইন-ফ্লাইট বিনোদন সুবিধা রয়েছে এবং তাদের 'স্ফীর' (Sfeer) লয়ালটি প্রোগ্রামের সদস্যরা অতিরিক্ত নানা সুবিধা পাবেন রিয়াদ এয়ারের ওয়েবসাইট, অ্যাপ ও অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে