আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
ছবি: সংগৃহীত

****

 

‘বরগুনার আমতলীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ উপলক্ষে বরগুনার আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মৎস্য সম্পদের সুরক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মাছ চাষ ও আহরণের বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা বলেন, দেশের পুষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

র‍্যালিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী এবং বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator