উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ..

পুলক শেখ avatar   
পুলক শেখ
উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ..
উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ..
In order to protect the balance of the environment and encourage students to plant trees, fruit tree saplings have been distributed to various educational institutions in Bhaluka at the initiative of ..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

নিজস্ব প্রতিবেদক: পুলক শেখ

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

ভালুকা, ময়মনসিংহ: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকার উত্তরা ভালুকা সমিতির উদ্যোগে ভালুকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভালুকার বেশ কয়েকটি স্কুল ও কলেজে এই কার্যক্রম পরিচালিত হয়।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈমুল করিম জান্নাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কায়সার আহমেদ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিক উল্লাহ বাহার।

উত্তরা ভালুকা সমিতির সদস্যরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়ানোর জন্য তারা এই উদ্যোগ নিয়েছেন। ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশের উন্নতিতেও এটি ভূমিকা রাখবে।

এ সময় উত্তরা ভালুকা সমিতির পক্ষে আরও উপস্থিত ছিলেন আসাদ খান, মাজহারুল ইসলাম আপন, সাহেবুল আলম শাওন এবং শরীফ হাসান। উপস্থিত অতিথিরা উত্তরা ভালুকা সমিতির এমন জনহিতকর কাজের প্রশংসা করেন এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator