যশোরের অভয়নগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরের অভয়নগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরের অভয়নগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

যশোরের অভয়নগরে সুজন মণ্ডল (৫৫) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার পায়রা ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

নিহত সুজন মণ্ডল ঘোড়াদাইড় গ্রামের মৃত হাজারী লাল মণ্ডলের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সুজন মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বুধবার রাতে তিনি যথারীতি খাবার খেয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন বৃহস্পতিবার ভোরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের দেওয়া খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, `সুজন মণ্ডল নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator