স্থানীয় সূত্রে জানা যায়, মালিকান্দা গ্রামের বাসিন্দা মোঃ রাজিব হোসেন ছাত্র জীবন থেকেই দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলীয় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়েও সংগঠনের কার্যক্রমে সক্রিয় থেকেছেন রাজিব হোসেন বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার মামলা ও হয়রানির শিকার হলেও তিনি দলীয় আদর্শ থেকে সরে যাননি। বিশেষ করে আন্দোলন-সংগ্রামের সময় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করায় স্থানীয় নেতাকর্মীদের কাছেও তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে বলে জানান এলাকাবাসী। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক উদ্যোগ, অসহায় ও নিম্নআয়ের মানুষের সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যক্তিগতভাবে অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে।
এলাকার সচেতন মহলের ভাষ্য, ৬নং ওয়ার্ডের উন্নয়ন, সুশাসন এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার মানসিকতার কারণেই সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজিব হোসেনকে নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাঁদের প্রত্যাশা, তিনি নির্বাচনে অংশ নিলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মোঃ রাজিব হোসেন একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ভোটারদের কাছে নিজেকে তুলে ধরতে সক্ষম হবেন। তাঁদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে।
বড়াকোঠা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাজনৈতিক অঙ্গনে তাঁকে ঘিরে আলোচনা দিন দিন বাড়ছে। স্থানীয়দের ধারণা, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ওয়ার্ডের রাজনৈতিক সমীকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।