তরুণ নেতৃত্ব বিকাশে বরগুনায় মেন্টরশিপ কর্মশালা

Shoyeb Tasin avatar   
Shoyeb Tasin
তরুণ নেতৃত্ব বিকাশে বরগুনায় মেন্টরশিপ কর্মশালা
তরুণ নেতৃত্ব বিকাশে বরগুনায় মেন্টরশিপ কর্মশালা
পাথরঘাটা (বরগুনা ) প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটা ইয়ুথ হাবে দিনব্যাপী দ্বিতীয় সারির তরুণ নেতৃত্বের রাজনৈতিক ক্ষমতায়ন ও মেন্টরশিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ কর্মশালায় আমতলী ও পাথরঘ..

অ্যাক্টিভিস্টা বরগুনার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশ। আয়োজনটির লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিতে আগ্রহী তরুণদের দক্ষতা, আত্মবিশ্বাস ও রাজনৈতিক অংশগ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

আয়োজকেরা জানান, বরগুনার বিভিন্ন এলাকায় অনেক তরুণ কমিউনিটিতে সক্রিয় থাকলেও কাঠামোবদ্ধ মেন্টরশিপ, রাজনৈতিক দিকনির্দেশনা এবং স্থানীয় শাসন ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগের অভাবে তারা পিছিয়ে আছেন। এই বাস্তবতা থেকে দ্বিতীয় সারির সম্ভাবনাময় তরুণদের প্রস্তুত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মানবাধিকারভিত্তিক পদ্ধতি (এইচআরবিএ) অনুসরণে পরিচালিত কর্মশালায় অংশগ্রহণ, জবাবদিহিতা, ন্যায্যতা ও অন্তর্ভুক্তির বিষয়গুলো গুরুত্ব পায়। সহায়ক আলোচনা, রোল-প্লে, কেস বিশ্লেষণ ও দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্থানীয় ক্ষমতার কাঠামো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক শাসনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে ধারণা নেন।

এ ছাড়া তরুণদের রাজনৈতিক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয়। স্থানীয় প্রতিষ্ঠান ও কমিউনিটি প্ল্যাটফর্মের সঙ্গে কার্যকরভাবে যুক্ত হওয়ার বাস্তবসম্মত কৌশল নিয়েও আলোচনা হয়। অভিজ্ঞ ফ্যাসিলিটেটরদের দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা বাস্তব পরিস্থিতিভিত্তিক অনুশীলনের মাধ্যমে নিজেদের এলাকার প্রেক্ষাপটে শেখা বিষয়গুলো প্রয়োগের সুযোগ পান।

 

কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় কমিউনিটি সম্পৃক্ততা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার জন্য সংক্ষিপ্ত কর্মপরিকল্পনা তৈরি করেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের স্থানীয় শাসনব্যবস্থা ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করবে।

 

কর্মশালার শুরুতে এফআরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান স্বাগত বক্তব্য দেন। কর্মশালাটি পরিচালনা করেন ইন্সপিরেটর মো. রোকনুজ্জামান।

No comments found


News Card Generator