টাঙ্গাইল-০১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের ব্যাপক নির্বাচনী জনসংযোগ..

Ismail Hossen avatar   
Ismail Hossen
টাঙ্গাইল-০১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের ব্যাপক নির্বাচনী জনসংযোগ..
টাঙ্গাইল-০১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের ব্যাপক নির্বাচনী জনসংযোগ..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

টাঙ্গাইল-০১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদের ব্যাপক নির্বাচনী জনসংযোগ

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মধুপুর প্রতিনিধি: ইসমাইল হোসেন 
টাঙ্গাইল-০১ আসন (মধুপুর-ধনবাড়ি) এর জনগণের মনোনীত স্বতন্ত্র এমপি পদপ্রার্থী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ ব্যাপক নির্বাচনী জনসংযোগ কার্যক্রম চালিয়েছেন।
সাম্প্রতিক সময়ে মধুপুর ও ধনবাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, পথসভা ও জনসমাগমস্থলে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
জনসংযোগকালে লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য নির্বাচনে এসেছি। টাঙ্গাইল-০১ আসনের মানুষ পরিবর্তন চায়, সৎ ও যোগ্য নেতৃত্ব চায়।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে মধুপুর-ধনবাড়িকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও জনবান্ধব এলাকায় রূপান্তরিত করা হবে।
জনসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সাধারণ ভোটারদের মাঝে তার উপস্থিতি নিয়ে দেখা যায় ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া।
স্থানীয়রা জানান, একজন সৎ, সাহসী ও অভিজ্ঞ প্রার্থী হিসেবে লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ টাঙ্গাইল-০১ আসনের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার নির্বাচনী জনসংযোগে এলাকাজুড়ে নির্বাচনী আমেজ আরও জোরালো হয়েছে।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator