সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত..

Sohag Hossain Shanto  avatar   
Sohag Hossain Shanto
সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত..
সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত..
সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত
আঞ্চলিক ভাষায় পড়ুন:

সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ
বাংলা ভাষার শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ চর্চা এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে “সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূয়াপুর উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান এবং কেন্দ্রীয় ছায়ানীড়ের প্রশাসনিক কর্মকর্তা ও বৈশাখীর সাধারণ সম্পাদক শাহনাজ রহমান।
কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাছিদুর রহমান, সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব), পিটিআই টাঙ্গাইল।
বিকেল ৪টায় শুরু হয়ে টানা দেড় ঘণ্টাব্যাপী এ কর্মশালা চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। কর্মশালাটি পরিচালনা করেন কেন্দ্রীয় ছায়ানীড়ের পরিচালক অধ্যাপক লুৎফর রহমান।
কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলা ভাষার শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে একটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিনজনকে পুরস্কৃত করা হয়।
কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক লুৎফর রহমান বলেন, “বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের অন্যতম প্রধান ভিত্তি। শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণের চর্চা না থাকলে ভাষার সৌন্দর্য ও মর্যাদা ক্ষুণ্ন হয়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ মিয়া বলেন, “মাতৃভাষা বাংলার জন্য আমাদের জাতিকে সংগ্রাম করতে হয়েছে। ভাষার শুদ্ধ ব্যবহার ও সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে ভাষার সঠিক চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি মোহাম্মদ আলী খান বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাষার বিকৃতি রোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত চর্চার মাধ্যমে শুদ্ধ ভাষা ব্যবহারে অভ্যস্ত হতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন।



খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

Keine Kommentare gefunden


News Card Generator