close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সংরক্ষিত নারী আসনে প্রিয়াংকাকে মনোনয়নের দাবিতে বাগেরহাট-খুলনায় তৃণমূলের জোরালো আহ্বান।..

Raihan Sheikh avatar   
Raihan Sheikh
সংরক্ষিত নারী আসনে প্রিয়াংকাকে মনোনয়নের দাবিতে বাগেরহাট-খুলনায় তৃণমূলের জোরালো আহ্বান।..

সংরক্ষিত নারী আসনে প্রিয়াংকাকে মনোনয়নের দাবিতে বাগেরহাট-খুলনায় তৃণমূলের জোরালো আহ্বান

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি। 
বাগেরহাট জেলা ও খুলনার একাংশ নিয়ে গঠিত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সমাজসেবিকা ও পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল পর্যায়ে জনমত জোরদার হচ্ছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, শিক্ষিত, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে তিনি এ অঞ্চলের প্রতিনিধিত্ব করতে সক্ষম। এ প্রেক্ষাপটে তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানা যায়, রেনজিনা আহমেদ প্রিয়াংকা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম খাকী বাড়ি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কবির আহমেদ একজন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব। নানা গাড়ফা নিবাসী মরহুম সৈয়াদুর রহমান চৌধুরী বড় মিয়া। পারিবারিকভাবে তাঁদের রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্য। অতীতে তাঁদের পরিবার থেকে মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১নং উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এলাকাবাসীর ভাষ্য, প্রিয়াংকা দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত। মসজিদ, মন্দির ও মাদ্রাসার উন্নয়ন, এতিম ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসা সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ এবং মহিলাদের সেলাই মেশিন বিতরণসহ নানা মানবিক কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।
পেশাগত জীবনে তিনি একজন প্রশিক্ষিত পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
তাঁর ভাষ্য, “দল ও জনগণ দায়িত্ব দিলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। এলাকার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, সংরক্ষিত নারী আসনে যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে দল ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

نظری یافت نشد


News Card Generator