সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

M. JAMSHED ALAM avatar   
M. JAMSHED ALAM
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

এম জাম‌শেদ আলম,
সীতাকুণ্ড প্রতি‌নি‌ধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মাসুদ (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (০২ মে) রাত আনুমানিক পৌ‌নে ১২টায় মহাসড়কের ভাটিয়ারীর মাদামবিবির হাট চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ঢাকা-মুখী লেনে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-২৩৪০) বেপরোয়া গতিতে চলার সময় পথচারী ওই শ্রমিককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ পিকআপটি জব্দ করেছে এবং চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বারোআউলিয়া হাইওয়ে থানার এসআই নাছির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments found


News Card Generator