শরণখোলায় গোয়ালঘরসহ একাধিক স্থানে বজ্রপাত, মারাগেছে চারটি গরু..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
শরণখোলায় গোয়ালঘরসহ একাধিক স্থানে বজ্রপাত, মারাগেছে চারটি গরু..
শরণখোলায় গোয়ালঘরসহ একাধিক স্থানে বজ্রপাত, মারাগেছে চারটি গরু..
বাগেরহাটের শরণখোলায় বুধবার ঝড়বৃষ্টির সময় গোয়ালঘরসহ একাধিক স্থানের বজ্রপাতে চারটি গরু মারা গেছে। উপজেলার উত্তর কদমতলা, ধানসাগর রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।..

ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঝড়বৃষ্টির সময় উপজেলার উত্তর কদমতলা গ্রামের কবীর হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়। বজ্রপাতে গোয়ালে বেধে রাখা দুইটি গরুর একটি মারা গেছে। অপর গরুটি অসুস্থ হয়ে পড়েছে। একই দিন বিকেলে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের একটি, ধানসাগর রাজাপুর গ্রামের ডালিম বয়াতী ও শহীদুল হাওলাদারের একটি গরু মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে মারা গেছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

গৃহকর্তা কবীর হোসেন জানান, আসন্ন  কোরবানীর হাটে  বিক্রির জন্য তিনি দুইটি গরু লালন পালন করছিলেন। একটি গরু মারা যাওয়ায় তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে বুধবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত শরণখোলা উপজেলায় ঝড়ো হাওয়ার সাথে ব্যাপকভাবে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ঝড়ো হাওয়ায় গ্রামাঞ্চলে অনেক স্থানে গাছপালা ভেঙ্গে পড়েছে । ঝড় বৃষ্টির কারণে ৯  ঘন্টা যাবৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পরে সন্ধ্যা সাতটায় পুনঃ বিদ্যুৎ সরবারহ শুরু হয় ।

No comments found


News Card Generator