শরণখোলায় ছাত্রদল নেতা মাসুম হত্যা, ১৬ জনকে আসামি করে মামলা,আটক ৪..

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
শরণখোলায় ছাত্রদল নেতা মাসুম হত্যা, ১৬ জনকে আসামি করে মামলা,আটক ৪..
শরণখোলায় ছাত্রদল নেতা মাসুম হত্যা, ১৬ জনকে আসামি করে মামলা,আটক ৪..
শশুর বাড়ি দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন আরিফুল ইসলাম মাসুম (৩০) নামে এক সাবেক ছাত্রদল কর্মী।..

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

শশুর বাড়ি দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন আরিফুল ইসলাম মাসুম (৩০) নামে এক সাবেক ছাত্রদল কর্মী। আহত মাসুমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ঘন্টাখানিকের মধ্যে তার মৃত্যু হয়। পরিবার ও উপজেলা বিএনপির দাবি পরিকল্পিত ভাবে জামায়াত শিবির এই হামলা চালিয়ে মাসুমকে হত্যা করেছে। জামায়াত বলছে বিএনপি মিথ্যা দোষ চাপাচ্ছে জামায়েত এর উপর। 

শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাগর হাওলাদার নামে এক যুবদল কর্মী আহত হন। এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগে খুড়িয়াখালি এলাকা থেকে শাহজাহান ,তানজের,খলিল ও শাহীন নামে ৪ জনকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। 

নিহত ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম মাসুম একই গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। 

নিহত মাসুম হাওলাদারের শশুর ডালিম হাওলাদার জানান, মাসুম রাতে তার বাড়িতে খাবার খেয়ে বাড়ি যাচ্ছিল। এসময় পথে স্থানীয় জামায়াতের লোকজন  মাসুমের উপর হামলা চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে লাথি,ঘুষি মেরে গুরুতর আহত করে। তখন মাসুমের চিৎকার শুনে তিনি ছুটে গেলে তাকেও মারতে আসে। তিনি তখন দৌড়ে বাড়ির সামনে গিয়ে দাড়ান। 

স্থানীয় নজরুল ইসলাম জানান,ওইরাতে তারা শরণখোলা বাজারে বসে চা খাচ্ছিলেন। এসময় শোনেন মাসুমের উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার দাবী ১২ ফেব্রুয়ারী নির্বাচনের দিন সোনাতলা ভোট কেন্দ্র এলাকায় জামাত বিএনপি হামলার ভিডিও ধারণ করায় এই হত্যার ঘটনা ঘটিয়েছে। 

উপজেলা যুবদল নেতা এম মাসুদ হোসেন বলেন, নিহত মাসুম তার আত্মীয়। তিনি মালয়েশিয়া প্রবাসী। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিতে তিনি দেশে আসেন। কিন্তু স্থানীয় জামায়াতের হামলায় আজকে তাকে লাশ হতে হলো।

শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন বলেন,নিহত মাসুম একজন ছাত্রদল কর্মী। গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনের দিন সোনাতলা ভোট কেন্দ্র এলাকায় বিএনপির উপর হামলা চালায় স্থানীয় জামায়াত শিবির। তখন বিএনপির ১০/১২ জন নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ওইদিন যদি বিচার করা হতো তাহলে হয়তো আজকে মাসুমকে খুন হতে হতোনা। নিহত মাসুম হাওলাদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই বিএনপি নেতা। 

তবে বিষয়টি ব্যক্তিগত উল্লেখ করে উপজেলা জামায়েত ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন,নিহত ব্যক্তির সাথে পারিবারিক ঝামেলায় এই ঘটনা ঘটেছে। এখানে জামায়াতের কোনো লোক জড়িত না। একটা পক্ষ জামায়াতকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তাই এর তীব্র নিন্দা জানাচ্ছি।

শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রিয় গোপাল বিশ্বাস বলেন,মাসুম হাওলাদার নামে ওই যুবককে আহত অবস্থায় রাত ১১ টার দিকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করার ঘন্টাখানেক পরে তিনি মারা যান। কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা যেতে পারে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শামিনুল হক জানান,ঘটনার পরপরই খুড়িয়াখালি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয় এবং সকালে তাদেরকে বাগেরহাট কারাগারে  পাঠানো হয়েছে। নিহত মাসুমের ভাই বাদী হয়ে ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

No comments found


News Card Generator