মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
শুক্রবার (২৯ মে) দুপুর দুইটার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া বাজার সংলগ্ন আবুল খায়ের তালুকদার এর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সুমন সরদার উপজেলার ধানসাগর ইউনিয়নের সিংবাড়ি গ্রামের মৃত মাস্টার আবুল কালাম সরদারের ছেলে ও ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
স্থানীরা জানান,সুমন সরদার স্থায়ীভাবে শশুর আবুল খায়ের তালুকদারের বাড়ি বসবাস করতেন। এদিন শুক্রবার জুমার নামাজ শেষে (শশুর) বাড়ি ফিরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিবে বলে পাশ্ববর্তী একটি বিদ্যুতের লাইনের সাথে সংযোগ দেন। তখন অসতর্কতাবশত ওই তারেই বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। নিহত সুমন সরদার রাজনীতির পাশাপাশি এলাকায় ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
এদিকে সুমনের আকস্মিক মৃত্যুতে দল ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।