শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন..
শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন..
সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ে সাতক্ষীরার শ্যামনগর  উপজেলায় তিনদিন ব্যাপী পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।..

শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি: সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ে সাতক্ষীরার শ্যামনগর  উপজেলায় তিনদিন ব্যাপী পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

 সোমবার(৮ ডিসেম্বর ) শ্যামনগর উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদাররকরণ প্রকল্পের  বাস্তবায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৮  থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী সচেতনতা মূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

প্রশিক্ষণে ভার্চুয়াল বক্তব্য রাখেন বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হায়দার জাহান ফারাস। তিনি তার বক্তব্যে পুষ্টি বিষয় ও লবণাক্ত পানির বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

বারটান প্রধান  কার্যালয়ের ঊর্ধ্বতন   বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সামসুজ্জোহার তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা , ইমাম, পুরোহিত, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, মৎস্য কর্মী , স্বাস্থ্য  অধিদপ্তরের কর্মী সহ এন জি ও কর্মী অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণের প্রথম দিনে বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সামসুজ্জোহা ও উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা  খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি , খাদ্য প্রক্রিয়াকরণ , খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও মৎস্য অধিদপ্তর, প্রাণীসম্পদ অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের  প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করবেন বলে জানা যায়।

ছবি- শ্যামনগরে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন

No comments found


News Card Generator