শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (৫ মে) সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওয়াইল্ডটিমের আয়োজনে ম্যানগ্রোভ সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।..

শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন

শ্যামনগর(সাতক্ষীরা )প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (৫ মে) সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওয়াইল্ডটিমের আয়োজনে ম্যানগ্রোভ সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে ও জিআইজেটের অর্থায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন উপলক্ষে স্কুল শিক্ষার্থী, শিক্ষক, বনবিভাগ প্রতিনিধি সহ অন্যান্যদের অংশ গ্রহণে র‌্যালী, শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবন বিষয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ সুন্দরবন সংরক্ষণ বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে ও ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসেন মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আর্থস্কাউট সদস্য ও বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তনুশ্রী মন্ডল।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ জাহিদ হোসেন। বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা সনজিৎ কুমার মন্ডল,মুজিবুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণি, মৎস্য সম্পদ সহ অন্যান্য সম্পদের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। একই সাথে বন্য প্রাণি বাঘ ও কুমিরের আক্রমনে নিহত ও আহতদের সরকারি সহায়তা প্রদানের ও নিয়মাবলী বিষয়ে অবহিত করেন।

আলোচনাসভা শেষে চিত্রাঙ্কনের ১২ জন ছাত্রী ও কুইজে শ্রেষ্ঠ ১০ জন ছাত্রীর পুরস্কার ও টিশার্ট প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ।

 

No comments found


News Card Generator