শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রস্তাবিত সুন্দরবন দিবসের রাস্ট্রীয় স্বীকৃতি, বনবিভাগের জনবলবৃদ্ধি সহ অন্যান্য দাবীতে সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী বনবিভাগ অফিসে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
রবিবার(২২ ফেব্রুয়ারী) সকালে লিডার্স এর আয়োজনে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহ-ব্যাবস্থাপনা কমিটির কার্যালয়ে সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালী,আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সহ-ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিআইজেট কর্মকর্তা পঞ্চানন ঢালী, সালেহ মোঃ মুছা, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, প্রধান শিক্ষক বাসুদেব মাঝি, প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিপিজি সদস্য আবু ফরিদ, দৈনিক এদিন প্রতিনিধি রনজিৎ বর্মন, পিপলস ফোরাম সভাপতি আব্দুর রশিদ, ছাত্রী ফারজানা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা সুন্দরবন সুরক্ষায় হরিণ শিকার রোধ, বিষ দিয়ে সুন্দরবনের নদীতে মাছ মারা বন্ধ, অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ বন্ধ,জলদস্যু দমন, বাঘ সুরক্ষা,অনুমোদন বিহিন জাল দিয়ে মাছ আহরণ বন্ধ,বনবিভাগের জনবলবৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
লির্ডাসের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়ার সঞ্চালনায় আলোচনাসভা শেষে বিভিন্ন স্কুলের সুন্দরবন বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
ছবি- শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবসে র্যালী
সরাসরি কেনাকাটা করুন
স্ক্যানার লিগাল প্রিন্টার স...
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
کوئی تبصرہ نہیں ملا