শিগগিরই প্রকাশিত হচ্ছে আল্লামা মামুনুল হকের নতুন গ্রন্থ 'জুলাই কেন আমাদের লড়াই?'..

গোলাম রব্বানী avatar   
গোলাম রব্বানী
শিগগিরই প্রকাশিত হচ্ছে আল্লামা মামুনুল হকের নতুন গ্রন্থ 'জুলাই কেন আমাদের লড়াই?'..
শিগগিরই প্রকাশিত হচ্ছে আল্লামা মামুনুল হকের নতুন গ্রন্থ 'জুলাই কেন আমাদের লড়াই?'..
****
আঞ্চলিক ভাষায় পড়ুন:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা ম|মুনুল হক জানিয়েছেন, জুলাইকেন্দ্রিক রাজনীতি তাদের একটি সুচিন্তিত ও ধারাবাহিক রাজনৈতিক পদক্ষেপ। এ বিষয়ে নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক বিশ্লেষণ পাঠকের সামনে তুলে ধরতেই তিনি রচনা করেছেন নতুন গ্রন্থ 'জুলাই কেন আমাদের লড়াই?'।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

তিনি বলেন, যারা তাদের রাজনীতি অনুসরণ করেন কিংবা সমালোচনা করেন—উভয় পক্ষের সুবিধার জন্যই তাদের বক্তব্য ও অবস্থানকে লেখ্যরূপে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আদর্শকে বুঝে গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমালোচনারও যথেষ্ট সুযোগ থাকবে, তবে তার আগে বিষয়টি জানা ও অনুধাবন করা প্রয়োজন।

আল্লামা ম|মুনুল হকের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ পরামর্শ, ইস্তেখারা ও গভীর বিবেচনার পর তারা আত্মবিশ্বাসের সঙ্গে এই রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছেন এবং দীর্ঘমেয়াদি সংগ্রামের অংশ হিসেবেই এ রাজনীতি পরিচালনা করছেন।

তিনি জানান, গ্রন্থটিতে গণভোটের রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তা, সংবিধান সংস্কারের যৌক্তিকতা, গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে অবস্থানের কারণ, জুলাই আন্দোলনকে ইসলামপন্থীদের ইস্যু হিসেবে দেখার ভিত্তি, দেওবন্দী আলেমদের ভূমিকা এবং তাদের রাজনীতির প্রাসঙ্গিকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে।

'জুলাই কেন আমাদের লড়াই?' শিরোনামের বইটি শিগগিরই পাঠকের হাতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন আল্লামা ম|মুনুল হক।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator