close

লাইক দিন পয়েন্ট জিতুন!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে হাতেম খানের গভীর শ্রদ্ধা..

ইমন সরকার avatar   
ইমন সরকার
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

 আজ ১৯ জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান।

এক শ্রদ্ধা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের একজন দূরদর্শী, সাহসী ও জননন্দিত রাষ্ট্রনায়ক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠার যে অনন্য দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আজও রাজনৈতিক কর্মী ও দেশপ্রেমিক মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।

আলহাজ্ব হাতেম খান আরও বলেন, শহীদ জিয়ার জীবনদর্শন ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। তাঁর দেখানো পথ অনুসরণ করেই একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা, স্বনির্ভর অর্থনীতি ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে আলহাজ্ব হাতেম খান তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Nenhum comentário encontrado


News Card Generator