স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের..
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা সাদিক কায়েমের..
DUCSU VP declared a siege of the Home Advisor’s office demanding the swift arrest of those involved in the attempted murder of a candidate and recovery of illegal weapons.

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। এই হামলার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার (আজ) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বর থেকে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানিয়েছেন।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেন ভিপি সাদিক কায়েম। তার মূল দাবি হলো—ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত 'নিষিদ্ধলীগের' সন্ত্রাসীদের গ্রেফতার করা। তিনি ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানান।

ভিপি কায়েম উদ্বেগ প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন প্রার্থীর ওপর গুলি চালানোর মতো ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য একটি 'অশনিসংকেত'। তিনি অভিযোগ করেন, এটি পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তাদের দেশি-বিদেশি দোসরদের আসন্ন নির্বাচন প্রতিহত করার নানা ষড়যন্ত্রের অংশ হতে পারে।

এই ধরনের হামলা সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা সৃষ্টি করেছে বলে মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত গুলিবর্ষণকারীকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং ঘটনার নেপথ্যের রাজনৈতিক উদ্দেশ্য উদঘাটন করে জাতির সামনে তুলে ধরতে হবে। একইসাথে তিনি দলমত নির্বিশেষে মাঠে থাকা সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Ingen kommentarer fundet


News Card Generator