সাভার প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
মিছিলটি খাগান বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজল গার্মেন্টসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি ইলিয়াদ নাঈম, সাধারণ সম্পাদক লিংকন মাহমুদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মো. ফেরদাউস।
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, শিক্ষার্থী সমাজ অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে।
সমাবেশ শেষে কর্মসূচি শান্তিপূর্ণভাবেসমাপ্ত হয়।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।