রাতের আঁধারে চুরি, পুলিশের তৎপরতায় ধরা খেল কুখ্যাত চোর

Md Masum Billah avatar   
Md Masum Billah
রাতের আঁধারে চুরি, পুলিশের তৎপরতায় ধরা খেল কুখ্যাত চোর
রাতের আঁধারে চুরি, পুলিশের তৎপরতায় ধরা খেল কুখ্যাত চোর
নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ টাকা ও মোবাইল মিনিট কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত ১১:৩০টা থেকে ৩ জুন ভোর ৩:০০টার মধ্যে যেকোনো সময় নওগাঁ সদর উপজেলার চকরাম কানু এলাকার বাসিন্দা মোঃ শাহাদত হোসেন ওরফে বেতার (৫০)-এর বসতঘর সংলগ্ন মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোর দোকানের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে নগদ প্রায় ২০ হাজার টাকা এবং প্রায় ৫ হাজার টাকা মূল্যের গ্রামীণফোনের ৩০ টাকা মূল্যমানের মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

ঘটনার পর ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগ পাওয়ার পর ৩ জুন রাতে পুলিশের একটি দল স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে চোরকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শামীম (২৯), পিতা- মোঃ তাছির উদ্দিন প্রামাণিক, সাং- চকরাম কানু, থানা ও জেলা- নওগাঁ।

 

অভিযানকালে তার কাছ থেকে চুরি হওয়া নগদ ১,৪৮৫ টাকা এবং ৫০০ টাকা মূল্যের মিনিট কার্ড উদ্ধার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা দ্রুত সময়ে চোরকে গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারে নওগাঁ সদর থানা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator