রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে ডাল কাটিং রোপণ কার্যক্রম শুরু..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে ডাল কাটিং রোপণ কার্যক্রম শুরু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সজিনা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ডাল কাটিংয়ের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্..

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সজিনা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ডাল কাটিংয়ের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পৌর শহরের খুনিয়া দিঘি সড়কের ভান্ডারা এলাকায় এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই কর্মসূচির আওতায় বসতবাড়ির আঙিনা ও সড়কের দু’পাশে সজিনা গাছ রোপণ করা হচ্ছে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সজিনা একটি বহুমুখী উপকারী গাছ, যা পুষ্টিগুণে সমৃদ্ধ। সহজ চাষাবাদ ও দ্রুত বৃদ্ধি হওয়ায় এটি গ্রামীণ মানুষের জন্য আয়ের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শফিউল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সজিনা গাছের ডাল কাটিং পদ্ধতিতে সহজেই চারা উৎপাদন করা সম্ভব হওয়ায় এটি দ্রুত বিস্তার লাভ করতে পারে। এর পাতা, ফল ও ডাঁটা অত্যন্ত পুষ্টিকর, যা মানুষের পুষ্টি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাণীশংকৈলে সবুজায়ন বৃদ্ধি পাবে, পুষ্টিঘাটতি কমবে এবং কৃষকদের আর্থিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

No comments found


News Card Generator