রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলায় গণঅধিকার নেতার গ্রেফতার, অভিযান অব্যাহত..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলায় গণঅধিকার নেতার গ্রেফতার, অভিযান অব্যাহত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরনবী সরকারের ওপর হা..

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরনবী সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুরের সুইহারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদে অফিস চলাকালে নুরনবী সরকারের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে পিআইও নিজেই বাদী হয়ে মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক জাফর আলী, জিয়াউর রহমান, রাকিব ফেরদৌসসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

 

ভুক্তভোগী কর্মকর্তা নুরনবী সরকার অভিযোগ করেন, “মামুন দীর্ঘদিন ধরে আমার কাছে বিভিন্নভাবে অনৈতিক সুবিধা দাবি করে আসছিল। আমি রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। পরিকল্পিতভাবে অফিসে এসে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় অন্যরাও মারধর করে এবং অফিসে ভাঙচুর চালায়।”

 

ঘটনার পর সরকারি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে ৮ এপ্রিল ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি নিন্দা ও প্রতিবাদ জানায়। একই দিনে রাণীশংকৈল অফিসার্স ক্লাব থেকেও প্রতিবাদ বিবৃতি দেওয়া হয়।

 

অন্যদিকে, মামলায় কয়েকজন সাংবাদিককে আসামি করায় স্থানীয় সাংবাদিকদের একটি অংশ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা রহমতুল্লাহ রনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের সহায়তায় সুইহারি ড্রাইভারপাড়া এলাকা থেকে মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

No comments found


News Card Generator