রানীশংকৈলে ধর্ষণ মামলায় মুমিনের ১১ বছর পর যাবজ্জীবন জেল..

হাসিনুজ্জামান মিন্টু avatar   
হাসিনুজ্জামান মিন্টু
রানীশংকৈলে ধর্ষণ মামলায় মুমিনের ১১ বছর পর যাবজ্জীবন জেল..
রানীশংকৈলে ধর্ষণ মামলায় মুমিনের ১১ বছর পর যাবজ্জীবন জেল..
রানীশংকৈলে ধর্ষণ মামলায় মুমিনের ১১ বছর পর যাবজ্জীবন জেল



ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী বগুড়াপাড়া গ্রামের এক ব..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী বগুড়াপাড়া গ্রামের এক বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘ ১১ বছর পর রায় দিয়েছেন আদালত। আদালত মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ২ লাখ টাকা প্রদান অন্যথায় আরেক বছর জেল। একই সঙ্গে অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

 

 

 

মঙ্গলবার (৩০ জুন) ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।

 

 

 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী বগুড়া পাড়া গ্রামের মমিন (পিতা: জালাল প্রামাণিক)। একই মামলার অপর আসামি অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।

 

 

 

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালে ওই বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হলে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রধান আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

 

 

এদিকে, অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

 

 

 

ভুক্তভোগী একজন বাক্‌প্রতিবন্ধী কিশোরী হওয়ায় আইনগত ও নৈতিক কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

 

 

 

আদালতের এ রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান মামলার বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি হলো।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator