রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামে চারজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় বিএনপি নেতা কাদের মোল্লা, আমিন মোল্লা, রাজ্জাক মন্ডল এবং কাসেম মন্ডলের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সোমবার (২১ অক্টোবর) দুপুরে মধুপুর গ্রামের সাধারণ গ্রামবাসীরা এ প্রতিবাদ জানান। তারা উল্লেখ করেন যে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর আগে ১৯ অক্টোবর স্থানীয় 'রাজবাড়ী কন্ঠ' পত্রিকায় "গাছের সাথে এ কেমন শত্রুতা" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে তাদের নাম উল্লেখ করে অপপ্রচার করা হয়।
এ বিষয়ে কাসেম মন্ডল বলেন, নারুয়া ইউনিয়নের মধুপুর এলাকার মধ্য মাঠে আওয়ামী লীগের নেতা বাদশা মন্ডল ২০ বছর আগে একটি পুকুর খনন করেন এবং সেখানে বিভিন্ন প্রকারের গাছ লাগান। এর ফলে আশেপাশের জমির ফসল ক্ষতি হয়। এলাকাবাসী মিলে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারকে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। ইউনিয়ন পরিষদে কয়েকবার শালিশ হলেও পুকুরের মালিক শালিশ মানেননি এবং আরও গাছ রোপণ করেছেন। এতে চারপাশের জমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
এ ঘটনার পর রাতের অন্ধকারে কে বা কারা এসব গাছ কেটে ফেলে, তা কেউ জানে না। তবে এলাকাবাসীর দাবি, কাদের মোল্লা, আমিন মোল্লা, রাজ্জাক মন্ডল এবং কাসেম মন্ডলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা নিউজ ও অভিযোগে ফাঁসানো হচ্ছে।
আওয়ামী লীগ নেতা বাদশা মন্ডল এ বিষয়ে বলেন, "আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও বিভিন্ন অভিযোগ তুলে ধরা হচ্ছে। আমি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।"
এলাকাবাসীরা মনে করেন, এ ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচার সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছেন তারা। প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে সমস্যার সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।