পূর্বধলায় যুবদল নেতাকে হামলা: জামায়াতের নায়েবে আমীর ও ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় যুবদল নেতাকে হামলা: জামায়াতের নায়েবে আমীর ও ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা..
পূর্বধলায় যুবদল নেতাকে হামলা: জামায়াতের নায়েবে আমীর ও ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা..
নেত্রকোণার পূর্বধলায় পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় উপজেলা জামায়াতের নায়েবে আমীরসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।..

নেত্রকোণার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষ ও হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৫ মে) দিবাগত রাতে আগিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. উমর শরীফ বাদী হয়ে পূর্বধলা থানায় এই মামলাটি করেন। মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জয়নাল আবেদীন ও ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনিসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বাদী এজাহারে অভিযোগ করেন, গত ২০ মে উপজেলা পরিষদে পশুর হাটের ইজারা কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে আগিয়া বাজার এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি, রড, দা, কুড়াল, ককটেল ও পেট্রোল বোমা নিয়ে তার ওপর চড়াও হয়। এতে তিনি গুরুতর আহত হন। হামলায় তার কাছে থাকা ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জয়নাল আবেদীনকে। তালিকায় জামায়াত নেতা তাজুল ইসলাম বাবুলের নামও রয়েছে। তবে অভিযুক্ত জামায়াত নেতা জয়নাল আবেদীন সব অভিযোগ অস্বীকার করে এটিকে 'সাজানো ও মিথ্যা মামলা' বলে দাবি করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ঘটনার দিন উল্টো তাদের অনেক নেতাকর্মীকে মারধর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই এবং প্রকৃত দোষীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

No comments found


News Card Generator