মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
"ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে কেউ সুপারিশ করার জন্য বললে তার প্রার্থীকে ফেইল করিয়ে দেব" চাকুরী প্রত্যাশী,শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনা সভায় একথা বলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) বেলাল হোসেন।
সোমবার (৩০ মার্চ) বিকাল ৩টায় ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলার সফিকুল চেয়ারম্যান মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন।
তিনি বলেন, পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক। এ ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা সুপারিশের প্রয়োজন হয় না। তিনি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, দালাল ও প্রতারক চক্রের প্রলোভনে পা না দিয়ে নিজ যোগ্যতার ওপর আস্থা রাখতে হবে।
তিনি আরও বলেন, সমাজে অনিয়ম, দুর্নীতি, মাদক ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন এবং সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষক, অভিভাবক, পুলিশ সদস্য, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সরাসরি কেনাকাটা করুন
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...