রংপুরের পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০:৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের সূচনা হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি এবং রংপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম।
বিদায় ও দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন প্রধান অতিথি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সততা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এবং দেশের কল্যাণে কাজ করতে হবে।" তিনি পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য প্রদান করেন এবং পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে কলেজের সকল শিক্ষক, কর্মচারী, বিদায়ী ও অধ্যয়নরত ছাত্রীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন। বিদায়ী ছাত্রীদের চোখে-মুখে একদিকে যেমন ছিল কলেজ ক্যাম্পাস ছাড়ার আবেগ, অন্যদিকে ছিল জীবনের নতুন ধাপে পা রাখার প্রত্যয়।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।