মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
তোফাজ্জল হোসাইন,লামা,বান্দরবান।
সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক অসু্স্হতায় ভুগছিলেন। এই কারণে তিনি মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের গতি ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বর্তমান পদে বহাল থাকা তার জন্য উপযুক্ত হবে না বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র সরকারের উচ্চপর্যায়ে জমা দেয়া হয়েছেএবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পরবর্তী দায়িত্ব বণ্টন ও নতুন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।