পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা কার্যক্রম ‎..

Shoyeb Tasin avatar   
Shoyeb Tasin
পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা কার্যক্রম  ‎..
পাথরঘাটায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে জোরদার সচেতনতা কার্যক্রম  ‎..
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,

‎দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলায় ব্যাপক পরিসরে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট এর স..

গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের টিকাদানের গুরুত্ব সম্পর্কে অবহিত করছেন। পাশাপাশি বাজারসহ জনবহুল এলাকায় মাইকিং ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট এর সাবেক বিভাগীয় প্রধান দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগ মো. সালমান, সদস্য সাকিল আহমেদ, আয়েশা সিদ্দিকা, ফারিয়া, আল আমিন প্রমুখ।

‎যুব রেড ক্রিসেন্ট-এর সদস্যরা জানান, টিকাদান কার্যক্রম শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে যুব রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা। প্রতিটি বাড়িতে গিয়ে সচেতনতা তৈরি, হ্যান্ডবিল বিতরণ এবং টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্টদের সহযোগিতা করে যাচ্ছেন তারা।

‎তারা আরও বলেন, হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষার জন্য টিকাদানই সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই অভিভাবকদের উচিত নির্ধারিত সময়ে তাদের সন্তানদের টিকা নিশ্চিত করা।

‎পরিবেশ কর্মী ও স্বেচ্ছাসেবক শফিকুল ইসলাম খোকন বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ টিকাদান কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলার প্রতিটি পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।

No comments found


News Card Generator