পাথরঘাটায় বাজেট বরাদ্দে যুবদের দাবিতে অ্যাডভোকেসি সভা নাগরিক দাবিপত্র হস্তান্তর..

Shoyeb Tasin avatar   
Shoyeb Tasin
পাথরঘাটায় বাজেট বরাদ্দে যুবদের দাবিতে অ্যাডভোকেসি সভা  নাগরিক দাবিপত্র হস্তান্তর..
পাথরঘাটায় বাজেট বরাদ্দে যুবদের দাবিতে অ্যাডভোকেসি সভা  নাগরিক দাবিপত্র হস্তান্তর..
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা উপজেলায় যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সবুজ উদ্যোক্তা গড়ে তোলা, সাইবার সুরক্ষা জোরদার এবং নারী ও যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে বরাদ..

বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসীন হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সভায় স্বাগত বক্তব্য দেন এফআরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। প্রমাণভিত্তিক গবেষণাপত্র উপস্থাপন করেন একশনএইডের ইন্সপিরেটর মো. রোকনুজ্জামান।

বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হলে স্থানীয় পর্যায়ে পরিকল্পিত উদ্যোগ জরুরি। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়ন, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী ও যুববান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে যুব প্রতিনিধিরা সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধানদের কাছে লিখিত নাগরিক দাবিপত্র হস্তান্তর করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইমাম হোসেন আকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান, উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল হাওলাদার, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কালমেঘা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফিরোজ আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম এবং ধরিত্রী বাঁচাও আন্দোলনের উপজেলা সভাপতি মো. শফিকুল ইসলাম খোকন।

 

পাথরঘাটা হাবের সভাপতি মো. জাকির হোসেন নাইমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী নার্গিশ পারভীন মুক্তি, এফআরটি প্রকল্প কর্মকর্তা মরিয়ম আক্তার, ফাইন্যান্স অফিসার বরুন চন্দ্র ঘোষ এবং ইয়ুথ ফেলো মো. শাকিল।

No comments found


News Card Generator