আতিকুর রহমান আতিক শিকদার:
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনা জেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বরগুনা জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও বরগুনা পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন খোকন
এক শুভেচ্ছা বার্তায় এই জনপ্রিয় শ্রমিক নেতা বলেন, "ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে সমাজের সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি বরগুনা জেলার
সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, এই ঈদ যেন প্রতিটি পরিবারে বয়ে আনে অনাবিল আনন্দ ও উচ্ছেদ করে সব অন্যায়-অবিচার।
পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বরগুনা জেলাবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বরগুনা এইচডি নিউজ