অবৈধ মার্কেট উচ্ছেদ, ৬ কোটি টাকার জমি সরকারি জমি দখলমুক্ত..

Mia Shaykat avatar   
Mia Shaykat
অবৈধ মার্কেট উচ্ছেদ, ৬ কোটি টাকার জমি সরকারি জমি দখলমুক্ত..
অবৈধ মার্কেট উচ্ছেদ, ৬ কোটি টাকার জমি সরকারি জমি দখলমুক্ত..
মো: সৈকত হাসান
আঞ্চলিক ভাষায় পড়ুন:

ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের তেতুলতলা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দখলকৃত সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি জমিতে নির্মাণাধীন একটি অবৈধ সেমিপাকা মার্কেট উচ্ছেদ করা হয়।
রোববার (২১ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, গঙ্গাবর্দী মৌজার এসএ ২০২৪ ও ২০২৫ দাগভুক্ত সওজের অধিগ্রহণকৃত জমিতে স্থানীয় ব্যক্তি হামজা অনুমতি ছাড়াই মাটি ভরাট করে একটি সেমিপাকা মার্কেট নির্মাণ করছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও নির্মাণকাজ বন্ধ না করায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থলে থাকা নির্মাণসামগ্রী জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ইট ও বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে সওজ বিভাগের প্রায় ৩১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৬ থেকে ৭ কোটি টাকা। সরকারি সম্পত্তি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
অভিযানে ফরিদপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিম, সার্ভেয়ার দল, কোতোয়ালি থানার পুলিশ এবং আনসার সদস্যরা অংশ নেন। সওজ কর্মকর্তাদের তত্ত্বাবধানে জমির সীমানা নির্ধারণের পর উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

نظری یافت نشد


News Card Generator