নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টে ক্রিকেটে জেলা চ্যাম্পিয়ন শ্যামনগর বালক ও বালিকা দল
শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টে ক্রিকেট খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগরের বালক ও বালিকা দল।
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে রোববার(১০ মে) ফাইনাল খেলায় শ্যামনগর বালক দল সাতক্ষীরা পৌরসভা দলকে ও বালিকা দল আশাশুনি উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া পূর্বে শ্যামনগর বালিকা ফুটবল দল কালিগঞ্জ উপজেলা ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তায়কোয়ান্দো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এবং ক্যারাতে প্রতিযোগিতায় রানার্সআপ হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালিকা দল একক ও দ্বৈত চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়নকৃত সকল দল ও খেলোয়াড়কে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, শ্যামনগর উপজেলা ক্রীড়া সংস্থা,শ্যামনগর ফুটবল রেফারী সমিতি,শ্যামনগর উপজেলা প্রেসক্লাব,শ্যামনগর ফুটবল একাডেমি সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিনন্দন জ্ঞাপন করেছেন।
রোববার জেলা চ্যাম্পিয়ন দল অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক সহ শ্যামনগর উপজেলার ক্রীড়া প্রেমি ব্যক্তিবৃন্দ,শরীরচর্চা শিক্ষকবৃন্দ প্রমুখ।
ছবি- নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্টে প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ পরবর্তী জেলা চ্যাম্পিয়ন শ্যামনগরের বালক ও বালিকা দল।



















