নলছিটি কলেজ ছাত্রদল সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার পাহাড়সম অভিযোগ: জেলা ছাত্রদলের শোকজ..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
নলছিটি কলেজ ছাত্রদল সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার পাহাড়সম অভিযোগ: জেলা ছাত্রদলের শোকজ..
নলছিটি কলেজ ছাত্রদল সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার পাহাড়সম অভিযোগ: জেলা ছাত্রদলের শোকজ..
নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহমেদের বিরুদ্ধে ধর্ষণ, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আত্মসাতসহ নানা গুরুতর অভিযোগ উঠেছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

​মোঃ ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি 

​ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহমেদের বিরুদ্ধে ধর্ষণ, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আত্মসাতসহ নানা গুরুতর অভিযোগ উঠেছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠি জেলা ছাত্রদল তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিযোগ, কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রাকিব আহমেদ। এছাড়া ভর্তির কথা বলে টাকা হাতিয়ে নিলেও শেষ পর্যন্ত তাকে ভর্তি করানো হয়নি বলে ভুক্তভোগী শিক্ষার্থী ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন।

​প্রতারণার শিকার পলাশ কান্তি পাল নামে আরেক ভুক্তভোগী জানান, রাকিব কৌশলে তার কাছ থেকে ৯১ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় রাকিবের নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

​অন্যদিকে, নলছিটি উপজেলার মোল্লাহাট বাজারের শাহিন ডাক্তার নামে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও স্থানীয় চারজন কৃষকের ধানের টাকা আত্মসাতের অভিযোগসহ তার বিরুদ্ধে বিভিন্ন ভুক্তভোগী ঝালকাঠি জেলা ছাত্রদল বরাবর একাধিক অভিযোগ দায়ের করেছেন।

এসব গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৫ জুলাই, ২০২৬ তারিখে ঝালকাঠি জেলা ছাত্রদলের পক্ষ থেকে রাকিব আহমেদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। জেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ সালাউদ্দীন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত ওই নোটিশে তাকে আগামী এক কার্যদিবসের মধ্যে জেলা ছাত্রদলের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শাতে বলা হয়েছে নোটিশে।

​এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে অভিযুক্ত রাকিব আহমেদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator