নির্বাচন-পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বেলায়েত হোসেন স্বপন, সদস্য, নোয়াখালী জেলা বিএনপি ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী। আজ কোম্পানীগঞ্জের একটি স্থানীয় কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন, ঢাকার শিল্পপতি মফিজ উদ্দিন, বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগির, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কোম্পানীগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বেলায়েত হোসেন স্বপন বলেন,
“আল্লাহ আমাদের অনেক সম্পদ দিয়েছেন, আর কোনো সম্পদের প্রয়োজন নেই। এই নির্বাচনে যতটুকু পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি।”
পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“পৌরসভা নির্বাচন করা সবার গণতান্ত্রিক অধিকার। এতদিন কোম্পানীগঞ্জে কার্যকর অভিভাবক না থাকায় নানা সমস্যা ছিল। এখন ভোটের মাধ্যমে আমরা একজন অভিভাবক পেয়েছি। তিনি যাকে যোগ্য মনে করবেন, আমরা সবাই তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে বিভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। স্থানীয় নির্বাচনেও সাংবাদিকদের আরো জোরালো ভূমিকার প্রয়োজন বলেও মন্তব্য করেন।
মতবিনিময় সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।