নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার, সিজার মূল্য ৩ কোটি টাকা..

Sohag Hossain Shanto  avatar   
Sohag Hossain Shanto
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার, সিজার মূল্য ৩ কোটি টাকা..
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার, সিজার মূল্য ৩ কোটি টাকা..
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার, সিজার মূল্য ৩ কোটি টাকা..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার, সিজার মূল্য ৩ কোটি টাকা

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 


আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ১৩ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সেগুন বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ৪৭/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং জারুলিয়াছড়ি বিওপি থেকে প্রায় ৮০০ গজ পূর্ব দিকে অবস্থিত ওই এলাকায় ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল জানতে পারে, একদল চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। পরে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা তাদের উপস্থিতি টের পেয়ে ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির বিশেষ দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি কার্টনে রাখা মোট ১ লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এর মধ্যে খয়েরি রঙের ৯৯ হাজার ৪৪টি এবং সবুজ রঙের ১ হাজার ১টি ইয়াবা ট্যাবলেট রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator