নাচোলে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ..

Md Rony Rojob avatar   
Md Rony Rojob
নাচোলে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ..
নাচোলে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ..
নিজস্ব  প্রতিবেদক:     

  চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্তমান সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে ১৫০ জন দুস্থ মানুষের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন


বুধবার (২৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক সুবিধাভোগীকে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়।


​প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 


তিনি তাঁর বক্তব্যে বলেন, "সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়, এটি ইতোপূর্বে সাধারণ মানুষের কাছে অজানাই ছিল। 


বর্তমান সরকারের স্বচ্ছতা ও জনবান্ধব নীতির কারণেই আজ বিরোধী দলের সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই সহায়তা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন।"


​তিনি আরও বলেন, "এবার যারা এই সুবিধা পেয়েছেন, আগামীতে যাতে অন্য দুস্থ ব্যক্তিরা অগ্রাধিকার পান সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।" সরকারি সকল সুযোগ-সুবিধা জনগণের কাছে শতভাগ পৌঁছে দিতে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।


​এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহ- সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী ও সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম,পৌর আমীর মনিরুল ইসলাম, সেক্রেটারি খলিলুর রহমান এবং নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম।নাচোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক।


অনুষ্ঠান শেষে সংসদ সদস্য উপকারভোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং পর্যায়ক্রমে উপজেলার সকল প্রকৃত অভাবী মানুষকে সরকারি সহায়তার আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

No comments found


News Card Generator