কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলার চর গ্রামে একটি অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব। শুক্রবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পরিবারটির আঙ্গিনায় টিউবওয়েল স্থাপন করা হয়।
পরিবারটি দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাবে ভুগছিল। অন্যের বাড়ি থেকে পানি আনতে গেলে প্রায়ই বাঁধার সম্মুখীন হতো তারা। বিষয়টি জানার পর ফ্রেন্ডস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন শিকদার উদ্যোগ নেন এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, কেন্দ্রীয় সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রাসেল মিয়া, তিতাস উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার মাসুম, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান নিরব, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ হানিফসহ অন্যান্য সদস্যদের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন সম্পন্ন করেন।
সংগঠনের সদস্যরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ফ্রেন্ডস ক্লাব মানবিক কার্যক্রমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আজকের উদ্যোগ তারই ধারাবাহিক অংশ। ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
যারা সবসময় এই সংগঠনটিকে সহযোগিতা করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত,