মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শোরুমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এমপি..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শোরুমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এমপি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর সদর বাজারের সিকদার মার্কেটে ৮ মে বিকাল ৪টায় স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শোরুমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ডা. রিজভী আহমেদ, মশিউর রহমান, দ্বীন ইসলাম, অলিউল ইসলাম রিয়েল ও মওদুদ ইসলামসহ পাঁচজন মিলে মুকসুদপুরে স্বপ্ন শোরুমের কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Nenhum comentário encontrado


News Card Generator