মুকসুদপুরে পরিচয়হীন কন্যাশিশু উদ্ধার: স্বজনদের সন্ধানে প্রশাসনের তৎপরতা..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মুকসুদপুরে পরিচয়হীন কন্যাশিশু উদ্ধার: স্বজনদের সন্ধানে প্রশাসনের তৎপরতা..
মুকসুদপুরে পরিচয়হীন কন্যাশিশু উদ্ধার: স্বজনদের সন্ধানে প্রশাসনের তৎপরতা..
****

মুকসুদপুরে পরিচয়হীন কন্যাশিশু উদ্ধার: স্বজনদের সন্ধানে প্রশাসনের তৎপরতা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাশেরহাট গ্রামে পরিচয়হীন এক কন্যাশিশুকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে গ্রামের রাস্তার পাশে ঘুরতে দেখে তাকে স্থানীয়রা নিজেদের হেফাজতে নেন।

উদ্ধারের পর শিশুটি জানায়, তার নাম লামিয়া। বাবার নাম কামরুল এবং মামার নাম শহিদ। সে আরও জানায়, তারা কাশিয়ানি উপজেলার মহনাগ গ্রামের বাসিন্দা। তবে তার বক্তব্য যাচাই করতে কাজ করছে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বর্তমানে শিশুটিকে দাশেরহাট মধ্যপাড়ায় নিরাপদে রাখা হয়েছে। তার প্রকৃত পরিবার ও স্বজনদের খোঁজে স্থানীয়রা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, শিশুটির স্বজনদের দ্রুত যোগাযোগ করে তাকে শনাক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

📞 যোগাযোগ: 01315-367503

স্বজনদের কেউ শিশুটিকে শনাক্ত করলে দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।

No comments found


News Card Generator